পেট্রাপোল সীমান্তে কুলি ও ট্রাকচালক দের বিক্ষোভ - The News Lion

পেট্রাপোল সীমান্তে কুলি ও ট্রাকচালক দের বিক্ষোভ




দি নিউজ লায়ন ; লকডাউন থেকে প্রায় কর্মহীন হয়ে পড়েছে পেট্রাপোল সীমান্তের যাত্রীদের লাগেজ বাহক কুলিরা।  ট্রাক চালকরা ও অনফুটে যাতায়াত করতে পারছিলেন না।  ট্রাক চালকদের বাংলাদেশে মাল খালি করে ফিরে আসতে প্রায় ১০ থেকে ২০  দিন লেগে যাচ্ছিলো। এছাড়াও অর্থ বিনিময়কারী প্রতিষ্ঠান গুলির কর্মীরাদের উপার্জন ও অনেকটা কমে এসেছে। পুনরায় তাদের জীবিকা সঠিক ভাবে ফিরে পেতে  আজ পেট্রাপোল সীমান্তে তুমুল  বিক্ষোভ দেখালো সীমান্তের কুলি , ট্রাকচালকরা। 



আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ থেকে পেট্রাপোল সীমান্তের তিন নম্বর গেটে পেট্রাপোল স্থলবন্দর জীবন জীবিকা বাঁচাও কমিটির পক্ষ থেকে তারা অবস্থান বিক্ষোভ করে। প্রায় দুশো  কুলি ও ট্রাক চালক উপস্থিত ছিলেন এই বিক্ষোডে। কুলিদের কাজ ফিরিয়ে দেওয়া, ট্রাক চালকদের অনফুটে যাতায়াত সহ পাঁচ দফা দাবীতে এই অবস্থান বিক্ষোভ চলে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.